চট্টগ্রামে মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, জব্দ ২টি বাস

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আটক ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়েছে।

আজ শনিবার (৬ জুন) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুটি যাত্রীবাহী বাসে করে বারেক বিল্ডিং এলাকায় এসে মিছিল করেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, সাকিবুল ইসলাম, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা, যীশু দাশ, মো. সাইফুল আলম রুবেল, মো. শরিফুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিন্টু, মো. মনিরুল ইসলাম, মো. হান্নান, মো. জুনাইদুল আলম তাসনুপ ও মো. ইরফান।

সিএমপির সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যে দুটি বাসে করে এসেছিল, সেগুলোও জব্দ করা হয়েছে।’

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস ছাড়াও চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার, সবচেয়ে বেশি মিরপুরে

অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

৮ ঘণ্টা আগে

জঙ্গলে তরুণের কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।

১০ ঘণ্টা আগে

সার সংকটে উত্তাল উত্তরাঞ্চল, ভাঙচুর ও সড়ক অবরোধ

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

১ দিন আগে

সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

১ দিন আগে
Advertisement