গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

অ্যামোনিয়া গ্যাসের ঘাটতির কারণে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, মজুত অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা সম্ভব হলেও শেষ পর্যন্ত তা শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করতে হয়।

তিনি আরও জানান, গত ৪ মার্চ থেকেই কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যমান মজুত ব্যবহার করে উৎপাদন চালানো হলেও এখন আর তা সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষ বলেছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে