ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৭: ০৪
মাদরাসাশিক্ষার্থীদের বাধা ও পরে সংঘর্ষের জেরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার জেরে মাদরাসাশিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ওই সাংস্কৃতিক অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন উপলক্ষ্যে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে উচ্চশব্দে গান বাজানো নিয়ে পাশের দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।

মাদরাসার কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, বুধবার তাদের পরীক্ষা থাকায় উচ্চশব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছিল। এ কারণে প্রথমে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। কিছু সময়ের জন্য শব্দ কমানো হলেও পরে আবার উচ্চস্বরে গান বাজানো শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাদানুবাদ শুরু হলে একপর্যায়ে শতাধিক মাদরাসাশিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বলে স্থানীয়রা জানান।

সংঘর্ষে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে জামিয়া দারুণ আরকাম আল-ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জরুরি বৈঠক করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

বৈঠকে ‘ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ’ পরিচয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিরা বেশ কয়েকটি দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— জেলা পুলিশ লাইন্সে আর কখনো কোনো গানের অনুষ্ঠান না করার লিখিত প্রতিশ্রুতি দেওয়া, শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার নির্দেশদাতাদের বরখাস্তসহ শাস্তি দেওয়া, আহতদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া এবং পুলিশ সুপারকে বিনাশর্তে ক্ষমা চাইতে হবে।

বুধবার সকাল ১০টার মধ্যে এসব দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। ওই বৈঠকের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংঘর্ষের বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, বিষয়টি দুই পক্ষের ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসপি আরও জানান, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন। তিনি আহতদের আর্থিক সহায়তা দেওয়াসহ প্রয়োজন হলে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

তবে শিক্ষার্থীদের দেওয়া সকাল ১০টার আল্টিমেটামের সময় পার হয়ে গেলেও নতুন কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। এ ছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য মাদরাসা কর্তৃপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

২ দিন আগে

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

২ দিন আগে

ফরিদপুরে ধানখেতের পাশে ৩টি বস্তায় ৬ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

২ দিন আগে
Advertisement