ডেস্ক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ-ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, সকালে আবুধাবি থেকে বিমানবন্দরে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০ এর দুইজন যাত্রী আন্তর্জাতিক ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসে গ্রিন চ্যানেল পার হয়। সে সময় কাস্টমস ও এনএসআই ব্যাগেজ স্ক্যানিংয়ে দিলে সন্দেহজনক বস্তু দেখা যায়।
পরে ব্যাগ তল্লাশি করে ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট ও ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ওই দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি করলে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে