ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় কিশোর সিফাত নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

সিফাত নিহতের বিষয় ডিসি বলেন, ট্রাকচাপায় ফার্মগেট এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি গ্রেপ্তারে কাজ করছি।

শিক্ষার্থীদের পাঁচ দাবিগুলো হলো-

সিফাত হত্যা: সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

পার্কিং আইন কার্যকর: নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের একাধিক এলাকায় পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮, উদ্ধার কাজ চলছে

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২ দিন আগে

নেত্রকোনায় ১৩ বছর পর ধর্ষণ মামলার রায়, একমাত্র আসামির যাবজ্জীবন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোচিত ধর্ষণ মামলায় ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৩ মাদরাসাছাত্রী নিহত, জীবিত উদ্ধার ১৪

ভারী বৃষ্টির মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সেখানে মাটিচাপা পড়ে মারা যাওয়া তিন শিশুর (ছাত্রী) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের এ/৩ সাব-ব্লকে অবস্থিত একটি মহিলা হেফজখানায় (মাদরাসা) পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

২ দিন আগে