মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

রাজধানীর মহাখালীতে একটি পুরনো ভবনে বড় ধরনের আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো অফিসের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো অফিসের কাছে একটি পুরনো ভবনে আগুন লাগে। আগুনের ঘটনায় ভবনটি থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে, যা দূর থেকেও দেখা যাচ্ছে।
এ অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানতে সময় লাগবে বলে জানিয়েছেন ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন লাগে। সকাল ১০টার দিকে ওই জুতার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।










-2b65ab-256x144.webp)


-298494-256x144.webp)



-9d4e46-256x144.webp)