ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ছেড়ে যাওয়ার পর ফের সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির কবরে তারেক রহমান শ্রদ্ধা জানানোর সময় তারা শাহবাগ মোড় থেকে কিছুটা সরে কাঁটাবন এলাকায় অবস্থান নিয়েছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন।
আগের মতোই শাহবাগে অবস্থান নিয়ে তারা স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। তারা বলছেন, ওসমান হাদির হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এরপর রাতভর সেখানেই অবস্থান করেন তারা। শনিবারও সকাল থেকেই তারা সেখানে ছিলেন। পরে ওসমান হাদির কবরে তারেক রহমানের শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে তারা শাহবাগ ছাড়েন।
শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগ মোড়ে ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন বলেও ঘোষণা দেন তিনি।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে