নাশকতার পরিকল্পনা: ঢাকায় আ.লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকায় নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, লালবাগ, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মিরপুর বিভাগের টিম তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সোহেল (৫১), বনানী থানা ২০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদার (৪৮), মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাদিম হোসেন (৩৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো কামাল হোসেন (৩৮), মিরপুর থানা ১১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো জুলহাস সরদার (৪৮), মোহাম্মদপুর থানা ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রাজেশ দেওয়ানজি (৪০), যাত্রাবাড়ী থানা নয়ানগর ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে অমি (৪০), তেজগাঁও থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. শামিনুর রহমান (৪৯), দক্ষিণখান থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (৫৫), নেত্রকোনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম খান শুভ (৩৩), নেত্রকোনা সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিনুর আলম খান (২৭), নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুন্না (৩৮), নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুল ইসলাম (৩৫)।

এ তালিকায় আরও রয়েছেন— আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শরীফুল হক (৩০), রমনা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাফসির সাদেক রানা (৪৮), ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাউসার (৫৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহরিয়ার জয় শিহাব (১৮), কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মো. মজিবুর রহমান (৪৭), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন (৩৯), ডেমরা থানা ৬৭ নম্বর ওয়ার্ড ৫ নম্বর ইউনিটের সহসভাপতি মো. মনোয়ার হোসেন (৬০), কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোছা, খাদিজা আক্তার শিল্পী (৫৭), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আরিফুল ইসলাম (৩৮), মিরপুর থানা ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হাওলাদার (৪৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. পলাশ মোল্লা (৪২) এবং তেজগাঁও থানা কৃষক লীগের সহসভাপতি মো. মিন্টু (৫১)।

ডিবি সূত্র জানিয়েছে, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয়, সক্রিয় অংশগ্রহণ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত হিসেবে প্রমাণের ভিত্তিতে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের একাধিক এলাকায় পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮, উদ্ধার কাজ চলছে

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২ দিন আগে

নেত্রকোনায় ১৩ বছর পর ধর্ষণ মামলার রায়, একমাত্র আসামির যাবজ্জীবন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোচিত ধর্ষণ মামলায় ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৩ মাদরাসাছাত্রী নিহত, জীবিত উদ্ধার ১৪

ভারী বৃষ্টির মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সেখানে মাটিচাপা পড়ে মারা যাওয়া তিন শিশুর (ছাত্রী) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের এ/৩ সাব-ব্লকে অবস্থিত একটি মহিলা হেফজখানায় (মাদরাসা) পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

২ দিন আগে