বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘সেরনিয়াবাত ভবন’, ভাঙা পড়বে আমুর বাড়ি

বরিশাল প্রতিনিধি
বুধবার দিবাগত মধ্যরাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সেরনিয়াবাত ভবন। ছবি: সংগৃহীত

বরিশালে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবন ‘সেরনিয়াবাত ভবন’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এ কাজে ব্যবহার করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের বুলডোজার। আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বরিশালের বাড়িও ভেঙে দেওয়ার কথা রয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শহরের কালীবাড়ি রোডে অবস্থিত ‘সেরনিয়াবাত ভবনে’ ভাঙচুর শুরু হয়। এ সময় কয়েক শ লোক সেখানে উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, ‘বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।’

প্রায় দেড় ঘণ্টা ধরে সেরনিয়াবাত ভবন ভাঙার পর রাত ২টার দিকে ছাত্র-জনতা বুলডোজার নিয়ে রওয়ানা দিয়েছে শহরের বগুড়া রোডের দিকে। এই সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর একটি বাড়ি রয়েছে।

সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আত্মীয়। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনিও এ বাড়িতেই থাকতেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে