অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিপুর বাংলো বাড়ি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৯: ৫৬
বুধবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দেন বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। ইনসেটে নসরুল হামিদ। ছবি: ফোকাস বাংলা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

ভ্রাম্যমাণ আদালত বলেছেন, ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত পুরো বাড়িটিই বুড়িগঙ্গা নদী ও নদীর তীরবর্তী জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। নদী তীরের প্রায় দেড় একর জমি ছিল বাড়িটির দখলে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে বিআইডব্লিউটিএ কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নদী ও নদীর তীরে বিআইডব্লিউটিএর জায়গা দখল করে অবৈধভাবে বাংলো বাড়িটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা তৈরি করে আসছিল। জায়গাটি দখলমুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই বাংলো বাড়িটি উচ্ছেদ করা হয়েছে।

এদিকে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, বুড়িগঙ্গা নদী রক্ষায় নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রভাবশালী বা পরিচিতি এ ক্ষেত্রে বিবেচনায় আনা হবে না বলেও জানান তারা।

নসরুল হামিদ তরুণ বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। স্থানীয় আওয়ামী লীগ ও কেন্দ্রীয় যুবলীগে বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০০১ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হন। ঢাকা-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে চারবারের সংসদ সদস্য তিনি। ২০১৪ সাল থেকে পালন করেছেন প্রতিমন্ত্রী দায়িত্ব। ব্যবসায়িক গ্রুপ হামিদ গ্রুপের চেয়ারম্যানও তিনি।

গত বছরের ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে নসরুল হামিদ বিপুর কোনো খোঁজ নেই। গত ৩০ এপ্রিল আদালত তার গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন। এর আগে ১৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় স্ত্রীসহ তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদকে ছয় কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

এদিকে বুধবার সকাল থেকে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি দ্বি-তলা ভবন, বেশ কয়েকটি টং দোকান ও কিছু গাছপালা ভেঙে দেওয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, র‌্যাব-১০ ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহায়তা করছেন।

অভিযান আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে জানিয়ে ভ্রাম্যমাণ আদালত বলছে, ঢাকা নদী বন্দরের অধীন পোস্তগোলা ব্রিজ থেকে ধোপাতিয়া/কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজায় বুড়িগঙ্গা নদীর তীরভূমি থেকে সব অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করা হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের উপপরিচালক আবু সালেহ এহতেশাম, ভৈরব নদীবন্দরের উপপরিচালক নুর হোসেন ও মেঘনা নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম অভিযানে অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে