স্বাধীনতার পর প্রথম সংসদ সদস্য পেল মৌলভীবাজারের জুড়ী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৪২
মৌলভীবাজার-১ আসনে জয়ী বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর প্রায় ৫৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো জুড়ী উপজেলা থেকে একজন প্রার্থী জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে দল-মত নির্বিশেষে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে উপজেলাবাসী।

মৌলভীবাজার-১ আসনটি বড়লেখা উপজেলা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জুড়ী উপজেলা থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এতদিন কেউ বিজয়ের মুখ দেখেননি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা তৎকালীন জেলা বিএনপির সহসভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বড়লেখা উপজেলার বাসিন্দা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কাছে পরাজিত হন।

পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের বাসিন্দা সাবেক জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন সংসদের হুইপ ও বড়লেখা উপজেলার বাসিন্দা শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আবারও নির্বাচনে অংশ নেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামকে ১৫ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৯টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৬ হাজার ১৭০ ভোট। আর বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৫৫ হাজার ৭৬০— অর্থাৎ বড়লেখায় তিনি ৪১০ ভোটে পিছিয়ে ছিলেন।

অন্যদিকে জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের ৪৪টি কেন্দ্রে নাসির উদ্দিন আহমেদ মিঠু পেয়েছেন ৪১ হাজার ৭৭৪ ভোট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ৪৪৯ ভোট। অর্থাৎ জুড়ীতে তিনি ১৮ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

পোস্টাল ভোটসহ একীভূত হিসাবে ধানের শীষ প্রতীকে মোট ভোট পড়ে ৯৮ হাজার ২৮২ এবং দাঁড়িপাল্লা প্রতীকে ৮৩ হাজার ১৩ ভোট। অর্থাৎ দুই উপজেলা মিলিয়ে মৌলভীবাজার-১ আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু জামায়াত প্রার্থীর চেয়ে ১৫ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় নির্বাচনের ফফাফল ঘোষণার (বৃহস্পতিবার) রাত থেকেই জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দলীয় ভেদাভেদ ভুলে সাধারণ মানুষ একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে এক ভিডিও বার্তায় নাসির উদ্দিন আহমেদ মিঠু সবার দোয়া কামনা করে বলেন, ‘যে অঙ্গীকার নিয়ে ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন, আগামীতে সেই অঙ্গীকার যেন যথাযথভাবে পালন করতে পারি।’

স্বাধীনতার পর প্রথমবারের মতো জুড়ী উপজেলা থেকে একজন প্রতিনিধি জাতীয় সংসদে যাওয়ায় স্থানীয়দের প্রত্যাশা— এবার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভোটের বাজিতে জেতা সেই মহিষটি ফিরিয়ে দিলেন বিএনপি সমর্থক

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নালিতাবাড়ীতে নির্বাচনি ফলাফল নিয়ে আমীর হোসেন নামের জামায়াতে ইসলামীর এক সমর্থকের সঙ্গে বাজিতে জেতা মহিষটি শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দিয়েছেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান। মানবিক বিবেচনায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

১ দিন আগে

শিশুকে ধর্ষণ, মামলা প্রত্যাহার না করায় কেটে নিলো মায়ের কান

শিশু ধর্ষণের এক মামলা প্রত্যাহার না করার কারণে দায়ের কোপে ওই শিশুটির মায়ের কান কেটে নিয়েছেন আসামি পক্ষের এক নারী। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনাতেও একটি মামলা হবে।

১ দিন আগে

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে গুলিতে মুসল্লি নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘো

১ দিন আগে

বগুড়ার সাত আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না (কেটলি প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৮ হাজার ৪৯৩টি। নিয়ম অনুযায়ী জামানত ফেরত পেতে তার প্রয়োজন ছিল ৩১ হাজারের বেশি ভোট। একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল

১ দিন আগে