শ্রীপুরে ৮ ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
বিএনপি লোগো

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা প্যাডে ইউনিয়ন কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন দেওয়া ইউনিয়নগুলো হলো- মাওনা, গাজীপুর, তেলিহাটি, বরমী, কাওরাইদ, গোসিঙ্গা, রাজাবাড়ী ও প্রহ্লাদপুর।

মাওনা ইউনিয়নে মিনহাজ উদ্দিন সরকারকে আহ্বায়ক ও মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে।

গাজীপুর ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন এনামুল হক মনি এবং সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট দবির আহমেদ।

তেলিহাটি ইউনিয়নে নূরুল আমীন আকন্দকে আহ্বায়ক ও মহীদুল্লাহ বন্দুকশীকে সদস্য সচিব করা হয়েছে।

বরমী ইউনিয়নে মাসুদ সরকার আহ্বায়ক ও আক্তারুজ্জামান শামীম সদস্য সচিব হয়েছেন।

কাওরাইদ ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন আতাব উদ্দিন আতা এবং সদস্য সচিব হয়েছেন সাহেব উদ্দিন বিএসসি।

গোসিঙ্গা ইউনিয়নে খন্দকার আসাদুজ্জামানকে আহ্বায়ক ও জহিরুল ইসলাম আকন্দ সুমনকে সদস্য সচিব করা হয়েছে।

রাজাবাড়ী ইউনিয়নে নাজমুল হুদা শাহীনকে আহ্বায়ক ও রাকিব মোড়লকে সদস্য সচিব করা হয়।

প্রহ্লাদপুর ইউনিয়নে অ্যাডভোকেট আরিফ খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট তাইজ উদ্দিন খন্দাকারকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল বলেন, নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা দলের নির্দেশনা ও গঠনতন্ত্র অনুযায়ী সভা করে ওয়ার্ড বিএনপির পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করবে।

প্রসঙ্গত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৭ জুলাই ওই আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়। এরপর দলের নির্দেশনায় দেড় মাস পর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে
Advertisement