বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল দুইটি হেফাজতে নিয়েছে। নিহত তিন জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

রাজনীতি/এসআই

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঈদের রাতে বাস-লেগুনা মুখোমুখি, প্রাণ গেল ৩ জনের

ঈদের রাতে বাস-লেগুনা মুখোমুখি, প্রাণ গেল ৩ জনের

১২ ঘণ্টা আগে

কোরবানিহীনদের ‘কোরবানির বাজার’

ঢাকা শহরের টিকাটুলির হাটখোলা মোড় কিংবা বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা মিলল এই অস্থায়ী হাটের। ভ্যানের ওপর লাল প্লাস্টিক বিছিয়ে স্তূপ করে রাখা হয়েছে মাংস। তবে এই মাংস কোনো কসাইয়ের দোকান থেকে আসেনি, এসেছে শত শত মানুষের দুয়ার ঘুরে সংগ্রহ করা কোরবানির দান থেকে।

১ দিন আগে

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না শিশু হাছেন ও তার মায়ের

নিহতদের পরিবার জানায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে গতকাল বিকেলে ঈদের কেনাকাটার জন্য কারারচর থেকে নরসিংদী শহরে এসেছিলেন সুজন মিয়া। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলস্টেশনে আসেন তারা। রেললাইন পার হয়ে হাজেরা টাওয়ারের সামনে থেকে বাড়ির উদ্দেশে অটোরিকশায় উঠার কথা ছিল তাদের। স্টেশনে এসে দেখেন, ঢাকাগা

১ দিন আগে

‘ইচ্ছা আছিল‌ ধান বেইচ্চা কোরবানি দিমু, হেই ইচ্ছা আর পূরণ করতাম পারলাম না’

কেবল রুবেল বা তোফাজ্জল নয়, মিঠামইনের এই হাওরের সব কৃষকের ঘরে ঘরে এখন হাহাকার। কৃষকদের দাবি, ৬০ হাজার কৃষকের কষ্টের ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অথচ এই ধান দিয়েই তাদের সারা বছরের খোড়াক চলে তথা খাবারের ব্যবস্থা হয়। কিছু ধান বিক্রি করে অন্যান্য খরচের সংস্থান হয় তাদের। ধান তলিয়ে যাওয়ায় এবার অন্য খরচ

১ দিন আগে