সিলেটের সঙ্গে ৪ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক

সিলেট ব্যুরো
আপডেট : ২৯ মে ২০২৬, ২১: ০৬

আখাউড়া-সিলেট রেললাইনে লাউয়াছড়া উদ্যানে এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত আটটার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ শেষে রেল চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বিকেল চারটার দিকে উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, বিকেল চারটায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত আটটার দিকে লাইনচ্যুত ওয়াগন উদ্ধারের কাজ সম্পন্ন হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রাজনীতি/এসআই

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভৈরবে শতবর্ষী ভবনের একাংশ ধস, প্রাণে বাঁচলেন দোকানি-পথচারীরা

দুধ বাজার এলাকার ব্যবসায়ী তারিক আহমেদের মালিকানাধীন দুইতলা ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। ভবনটি অপসারণের জন্য ভৈরব পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও মালিক তা উপেক্ষা করেন। পরিত্যক্ত ঘোষণা করা ভবনটির বিভিন্ন কক্ষে গুদাম এবং নিচতলায় দোকান পরিচালনা করা হচ্ছিল।

১৬ ঘণ্টা আগে

ধুনটে যমুনায় ভাঙন, নদীগর্ভে বিলীন স্পারের ৩০ মিটার

ভাঙন ঠেকাতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। পাউবো কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন।

১৭ ঘণ্টা আগে

নান্দাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহল্লার বাসিন্দাদের কয়েকজন জানান, রোববার দুপুরে শিশুটির মা ব্যক্তিগত কাজে প্রতিবেশীর বাড়িতে যান। বাড়িটি তখন খালি ছিল। এ সময় অভিযুক্ত মোস্তফা পাঁচ বছর বয়সী শিশুকে নৌকায় ভ্রমণ করানোর প্রলোভন দেখিযে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

১৭ ঘণ্টা আগে

৯ কোটি টাকা পাচারের অভিযোগে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস গ্রেপ্তার

হরিদাস চন্দ্র তরণী দাস ওই গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থপাচারের মামলায় ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

১৭ ঘণ্টা আগে