নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের কেন্দুয়ায় বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী ও দলের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঞার (ঘোড়া প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেন।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত দুজন হলেন— গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। তাদের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। দুজনই ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক।
স্থানীয়রা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম দুইটি পাশাপাশি অবস্থান। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দুই গ্রামের লোকজনই রাতে নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা করতেন। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি প্রার্থীর অনুসারী যুবদল নেতা আব্দুল হালিমের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর অনুসারী গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার তর্ক বাঁধে।
একপর্যায়ে দুই প্রার্থীর অনুসারীরা সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, ধানের শীষ ও ঘোড়া প্রতীকের দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া সেনা সদস্যরাও ঘটনাস্থলে যান।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষই এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে শুনেছি আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হবে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
২ দিন আগে
রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
২ দিন আগে
এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।
২ দিন আগে