বাজারে দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৯ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য খুব শিগগির নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এই আশাবাদ ব্যক্ত করেন।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং দৈনন্দিন দরকারি পণ্যের দাম যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য বাজার তদারকি করতে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স করেছে সরকার, যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
মূল্য স্থিতিশীল রাখতে জরুরি ভিত্তিতে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৭ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য চাওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আলোচিত সামিট গ্রুপের নাম।
বন্দর, কাস্টমস ও আমদানিকারক সূত্রে জানা যায়, বন্দরে শুল্কসহ প্রতি পিচের ডিমের দাম পড়েছে সাড়ে ৭ টাকার মত। এর সঙ্গে গুদাম ভাড়া, এলসি খরচ, ট্রাক ভাড়া যোগ করে ৮ টাকার মত আমদানি খরচ পড়ছে। খোলা বাজারে ১০ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা।
বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তির সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
উল্লিখিত দুই ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে এর ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।
রোববার (৬ অক্টোবর) ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে
সূত্র জানায়, নতুন ডিজাইন প্রস্তুত করার জন্য প্রায় ৬ মাস সময় লাগবে, যেখানে প্রতিটি নোটের জন্য ৪টি ভিন্ন নকশা জমা দেওয়া হবে। এরপর নতুন নোট বাজারে চালু হতে প্রায় ২ বছর সময় লাগতে পারে। বর্তমান ব্যাংকনোটগুলো ধীরে ধীরে নতুন নোটের সঙ্গে প্রতিস্থাপিত হবে।
সারাদেশের মতো রাজশাহীতেও টালমাটাল নিত্যপণ্যের বাজার। কমছেই না চাল, ডাল, ভোজ্যতেল ও মাছ-মাংসের দাম। উল্টো নতুন করে বাড়তে শুরু করেছে কাঁচামরিচ ও সবজির দাম। খাদ্যপণ্যের সংকট না থাকলেও মূল্যবৃদ্ধি রোধ করতে হিমশিম খেতে হচ্ছে খোদ প্রশাসনকেই। বিক্রেতা ও মজুতদারের আচরণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেত
পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় বিনোগকারীরা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন।
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ চালানে ২৭৬ মেট্রিক টন ইলিশ গেল ভারতে। এর মধ্যে গত বৃহস্পতিবার ৫৪ মেট্রিক টন, শনিবার ৪৫ মেট্রিক টন, রবিবার ১৯ মেট্রিক টন, সোমবার ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশ
সরকারের নানামুখী উদ্যোগ সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি, ঝুটসহ কারখানা সংশ্লিষ্ট কিছু ব্যবসার নিয়ন্ত্রণ, কিছু কারখানার নিয়ন্ত্রণ নিয়ে তৎপরতা, বেতন ভাতা সংক্রান্ত সমস্যা এবং বাইরের ইন্ধনসহ বিভিন্ন কারণে পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বন্ধ হচ্ছে না। কয়েকটি কারখানার মালিক, শ্রমিক নেতা ও কারখানা সংশ্