বাসস

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য খুব শিগগির নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী। অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলা পর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে।’
জেলায় জেলায় গঠিত দশ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দু’জন ছাত্র প্রতিনিধি থাকবে বলে জানান তিনি। অপূর্ব জাহাঙ্গীর আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।
শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইতোমধ্যে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে আইপি ক্যামেরার মাধ্যমে মন্দিরগুলো সার্বক্ষণিক নজরদারি করা হবে।’
তিনি বলেন, ৯৯৯ হটলাইন নাম্বার সার্বক্ষণিক সচল থাকবে। হটলাইনে ফোন করে যে-কেউ অভিযোগ জানাতে পারবে। এর পাশাপাশি নিরাপত্তা জোরদারে পুলিশ ও র্যাবের টহল দল সার্বক্ষণিক কাজ করবে বলে জানান তিনি।
জুলাই-স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ফাউন্ডেশনে হতাহতের তালিকা দেওয়ার জন্য পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজকে বলা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে তারা তালিকা দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়ার জন্য ১৬০০০-নাম্বারে একটা হটলাইন চালু করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে