প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) থেকে নতুন এই দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারাটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৪৪,৭১২ টাকায়। সোনার পাশাপাশি সব ধরনের রুপার দামও কিছুটা বাড়ানো হয়েছে।
নতুন এই দরের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের সোনার দাম এখন ২,৪৪,৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ২,৩৩,৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ২,০০,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধতির সোনা কিনতে চান, তাদের এখন প্রতি ভরির জন্য গুনতে হবে ১,৬৩,০৬২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাজুসের তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারাট রুপার দাম এখন ৫,৭৭৩ টাকা, ২১ ক্যারাট ৫,৫৪০ টাকা এবং ১৮ ক্যারাট রুপার ভরি ৪,৭২৪ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপা এখন ৩,৫৫৭ টাকা ভরি দরে বিক্রি হচ্ছে।
তবে ক্রেতাদের মাথায় রাখতে হবে যে, উল্লিখিত এই দামের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি (মেকিং চার্জ) অতিরিক্ত যোগ হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এই নির্দেশনায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
রাজনীতি/এসআর

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে