ডেস্ক, রাজনীতি ডটকম

২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। ৮ বছর পর দেশটি থেকে ভুট্টা আমদানি শুরু করেছে বাংলাদেশ।
বুধবার (৭ জানুয়ারি) ভুট্টা নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। ভুট্টার এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে আসা এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। চালানটিতে ২০২৫-২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭ হাজার ৮৫৫ টন হলুদ ভুট্টা অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট জাহাজটিকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান-নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশনের (ইউজিসি) এক কর্মকর্তা বলেন, ‘গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী বছরগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ করতে আমরা আগ্রহী।’

দেশে মাসে প্রায় দেড় লাখ টন এলপি গ্যাসের চাহিদা রয়েছে। এলপি গ্যাসের বাজার প্রায় পুরোটাই বেসরকারি কোম্পানিগুলোর। বিপিসি মাত্র ১ দশমিক ৩ শতাংশ বাজারের অংশীদার। গত নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি কোম্পানি এলপি গ্যাস আমদানি করতে না পারায় প্রায় এক মাস ধরে দেশব্যাপী সরবরাহ সংকট চলছে। সেই সুযোগে দাম বেড়ে প্রায় দ
৫ দিন আগে
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
৫ দিন আগে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুসারে, গত অর্থবছরের (২৫ অর্থবছরের) প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ, যা কৃষি, শিল্প ও সেবা খাতের মাঝারি পারফরম্যান্সের কারণে বৃদ্ধি পেয়েছে।
৬ দিন আগে
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা।
৭ দিন আগে