রেল কর্মচারীদের যৌক্তিক দাবি আগেই পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫: ২০

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফসহ রেল শ্রমিকদের দাবি-দাওয়ার মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো আগেই পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রেল কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন তিনি।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, তাদের (রেল কর্মচারী) যেসব যৌক্তিক দাবি, তা বেশ কিছুদিন আগেই যতটাসম্ভব পূরণ করা হয়েছে। এরপরও তারা কেন আন্দোলন করছে, সেটা তারা জানে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। এ দিন সকাল থেকেই মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের পক্ষে যতটুকু সম্ভব, দিয়েছি। এখন তারা যদি বলে সবগুলা একসঙ্গে করতে হবে, তাহলে তো আপনাকে বুঝতে হবে যে অর্থের সংকুলান করতে হবে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ওভারটাইমের জন্য আট-দশ দিন আগে সার্কুলারও জারি করা হয়েছে।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, রেলের রানিং স্টাফরা যেসব দাবি-দাওয়ার কথা বলছেন, সেগুলো নিয়ে কিছু করার এখতিয়ার রেলপথ মন্ত্রণালয়ের নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে।

কর্মবিরতিতে থাকা রানিং স্টাফরা হচ্ছেন—ট্রেনের গার্ড, ট্রেনচালক বা লোকোমাস্টার, সহকারী চালক এবং টিকেট পরিদর্শক বা টিটিই। সোমবার ঘোষণা দিয়ে দিবাগত মধ্যরাত থেকেই তারা কোনো ট্রেনে চড়েননি। ফলে মঙ্গলবার সকালে দেশের কোনো রেল স্টেশন থেকেই ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। কমলাপুর থেকে অবশ্য ট্রেনের টিকিটেই বিআরটিসির বাসে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অন্যান্য স্টেশন থেকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। রাজশাহীতে যাত্রীরা স্টেশন ভাঙচুরও করেছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে