প্রতিবেদক, রাজনীতি ডটকম

মার্চ টু এনবিআর, কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে অবশেষে স্বাভাবিক কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। এতে এক মাসেরও বেশি সময় পরে এ কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হলো।
সোমবার (৩০ জুন) সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সরব উপস্থিতি দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনো এনবিআর কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে।
এ দিন সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানও কার্যালয়ে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। তাকে অপসারণের দাবিতেই এত দিন আন্দোলন করছিলেন এনবিআর কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। তখন থেকেই এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এর অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে শনিবার তারা সব ধরনের কাজ থেকে বিরত থাকার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। রোববারও এ কর্মসূচি অব্যাহত ছিল। সকাল থেকে এনবিআর ভবন থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে দেশের সব স্থলবন্দর শুল্ক স্টেশনে শুল্ক-কর আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রম।
পরে রোববার রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রপ্তানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে