সকালে বাড়ল যতটা, বিকেলে ততটাই কমলো সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

বাড়তে বাড়তে প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮০ হাজার টাকা প্রায় ছুঁয়েই ফেলেছিল। তবে বাড়তি নতুন দাম সকালে কার্যকরের পর বিকেলেই ফের দাম কমানোর ঘোষণা এসেছে। আগের রাতের ঘোষণায় যতটুকু বেড়েছিল, নতুন দাম কার্যকরের ছয় ঘণ্টার মাথায় কমেছেও ততটুকু। তাতে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের সোনার ভরি আবার এক লাখ ৭২ হাজার টাকার ঘরে নেমে এসেছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোনার নতুন দামের তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ঘোষণা আসে, সোনার দাম প্রতি ভরিতে পাঁচ হাজার ৩৪৩ টাকা বাড়ানো হয়েছে। তাতে বুধবার সকালে সবচেয়ে ভালো তথা হলমার্ক করা ২২ ক্যারেটের ক্যাডমিয়াম সোনার দাম দাঁড়াায় প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম।

বুধবার বিকেলে বাজুস সোনার যে নতুন দাম ঘোষণা করা হয়েছে, তাতে আবার প্রতি ভরিতে দাম কমানো হয়েছে সেই পাঁচ হাজার ৩৪৩ টাকা। ২২ ক্যারেটের হলমার্ক করা ক্যাডমিয়াম সোনার ভরি আবার মঙ্গলবারের মতো এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায় নেমে এসেছে।

বাজুসের নির্ধারণ করা দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে খরচ করতে হবে এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এদিকে সোনার দাম কিছুটা কমানো হলেও রুপার দাম আগের দিনের দরেই রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ মান তথা ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৮৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৩৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপা কিনতে খরচ করতে হবে এক হাজার ৭৫০ টাকা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে ফের সোনার দাম বেড়েছে

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ডলারের দুর্বলতায় স্বর্ণের দাম বেড়েছে। এটি সামনে আরও প্রভাব ফেলতে পারে।

২ দিন আগে

ইরান যুদ্ধে আরব দেশগুলোর সম্ভাব্য ক্ষতি ২০,০০০ কোটি ডলার: ইউএনডিপি

ইউএনডিপির প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে, ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট সংঘাতের ফলে আরব দেশগুলোতে বেকারত্বের হার বেড়ে যেতে পারে প্রায় ৪ শতাংশ পর্যন্ত। এর ফলে প্রায় ৩৬ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। এ ছাড়া নতুন করে দরিদ্র হয়ে পড়তে পারেন আরও প্রায় ৪০ লাখ মানুষ।

৩ দিন আগে

সোনার ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

এদিকে সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

৩ দিন আগে

রেমিট্যান্সে সব রেকর্ড ভাঙল মার্চ মাস

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।

৪ দিন আগে