সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদেএ দ্বিতীয় অধিবেশন (বাজেট) শুরু হচ্ছে আজ রোববার (৭ জুন)। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের এটি প্রথম বাজেট। এ অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের এ অধিবেশন শুরু হবে।

আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা পরে সংশোধিত হয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। সে সময় উন্নয়ন ব্যয় কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছিল। সেই হিসাবে আগামী বাজেট চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বড় হতে যাচ্ছে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ১ লাখ ৮ হাজার কোটি টাকা, সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৯ হাজার কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা এবং ৫ হাজার কোটি টাকার অনুদান নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে সামাজিক সুরক্ষা খাতে প্রায় ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কর্মসূচি অব্যাহত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত আরও ১ হাজার ৮৫৭ জনকে ভাতার আওতায় আনা হবে।

শিক্ষা খাতে ৫০ হাজার ৩০২ কোটি এবং স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ১৮৯ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও গ্রামীণ সংস্কৃতিভিত্তিক ‘সৃজনশীল অর্থনীতি’ বিকাশে বিশেষ তহবিল ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য বাড়তি ৩৫ হাজার কোটি টাকা রাখা হতে পারে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, ৩ নতুন কমিশনার নিয়োগ

বুধবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে আগামী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৩ দিন আগে

বিএসইসির চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ

চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন— মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

৩ দিন আগে

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির আভাসে বিশ্ববাজারে কমলো তেলের দাম

এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরাইল যে তা মানছে না, সেনাপ্রধানের এই বক্তব্যেই তা স্পষ্ট। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

৩ দিন আগে

নতুন বাজেটে গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখেই আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে।

৪ দিন আগে