প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৩৩ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। মাস শেষ হতে আরও তিন দিন বাকি থাকলেও এই ২৮ দিনের হিসাব দেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন, মার্চ মাসে ছিল ঈদুল ফিতর। সাধারণত এ ধরনের উৎসব সামনে রেখে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়ে যায়। গত বছর মার্চ মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল অন্যান্য মাসের চেয়ে বেশি, যা আগের সব রেকর্ড ভেঙেছিল। এক বছর পরের মার্চ মাস সে রেকর্ডকেও ভেঙে দিলো।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ মাসে দেশে এসেছে দুই হাজার ৫৭৮ কোটি ৫০ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৬৯ কোটি ডলার। সে হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৮ দশমিক ৮০ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে