আজ থেকে হস্তশিল্প মেলা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ মঙ্গলবার (২৫ জুন) থেকে হস্তশিল্প মেলা-২০২৪ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। সাপ্তাহিক ছুটির দিনে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। পাঁচ দিনব্যাপী চলবে এই মেলা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেছেন।

মেলায় পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, পাদুকা, বেত ও বাঁশজাত পণ্য, তাঁত পণ্য, কারু পণ্য, হ্যান্ড মেইড জুয়েলারি, মৃৎশিল্পজাত পণ্য প্রদর্শনের আয়োজন করা হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের ৭৭ হাজার ৩১৭ বর্গফুট আয়তনের হলে প্রায় ১০০টি হস্তশিল্পজাত পণ্য উৎপাদক, সরবরাহকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে স্বল্পমূল্যে সেলস্কিমস্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস নিয়মিত মেলার দর্শনার্থীদের আনা-নেওয়ায় নিয়োজিত থাকবে। মেলায় দ্বিতল কার পার্কিংয়ে পাঁচ শতাধিক গাড়ি পার্কিং সুবিধা ছাড়াও এক্সিবিশন হলের বাইরে ৬ একর জমিতে বিস্তর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

দর্শনার্থীদের সকল প্রকার তথ্য প্রদানের জন্য মেলায় রয়েছে একটি তথ্যকেন্দ্র। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী। এ ছাড়া মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণ সিসিটিভি সার্ভেল্যান্স সিস্টেমের আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও বেসরকারি সিকিউরিটি গার্ড নিয়োজিত আছে। যেকোনো ধরনের অগ্নি দুর্ঘটনা রোধে মোতায়েন করা হয়েছে ফায়ার ব্রিগেড। মেলায় সুলভমূল্যে দর্শনার্থীদের খাবারের কথা বিবেচনায় নিয়ে ৪টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ক্ষুদ্র পরিসরে হস্তশিল্প রপ্তানি শুরু হয়। ১৯৭২-৭৩ অর্থবছরে এ খাতের রপ্তানি আয় ছিল মাত্র ৩৯ হাজার ডলার। ধীরে ধীরে হস্তশিল্প পণ্য রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়। গত ৫ বছরে বিশ্ববাজারে গড়ে ৩ বিলিয়ন ডলারের অধিক হস্তশিল্প পণ্য রপ্তানি হয় যেখানে গড়ে প্রতিবছর প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের অধিক হস্তশিল্প পণ্য রপ্তানি হয় বাংলাদেশ থেকে।

একক দেশ হিসেবে চীন বৈশ্বিক হস্তশিল্প পণ্য রপ্তানি বাজারের ৫০ শতাংশের অধিক জায়গা দখল করে আছে। ভিয়েতনাম ১১ দশমিক ৩ শতাংশ, নেদারল্যান্ডস ৩ দশমিক ৩ শতাংশ, ইন্দোনেশিয়া ৩ দশমিক ২ শতাংশ, স্পেন ২ দশমিক ৬ শতাংশ, ফ্রান্স ২ দশমিক ২ শতাংশ, ভারত ২ দশমিক ২ শতাংশ, জার্মানি ২ দশমিক ২ শতাংশ, পোল্যান্ড ২ দশমিক ২ শতাংশ, কানাডা ১ দশমিক ৫ শতাংশ, বাংলাদেশ ১ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশের মাটি, হোগলাপাতা, কচুরিপানা, পাট, বাঁশ ও বেতের মতো কাঁচামাল দিয়ে হাতে তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, তাইওয়ান প্রভৃতি দেশসহ অর্ধশতাধিক দেশে।

মেলায় যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের মধ্যে রয়েছে : জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি), জয়িতা ফাউন্ডেশন, বাংলাক্রাফট (গোল্ডেনগ্রিট, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লি., সু আঁশ, জুটফিউসন বিডি, আর্টিফ্যাক্ট, লিজা বুটিকস, প্রকৃতি, হিড হ্যান্ডিক্রাফটস, জারিনস ক্রিয়েশন, বুনিসুতা, সাজোয়া টেক্সটাইল, আধুনিকা, আজুরা ফ্যাশন, পানসি জুট অ্যান্ড টেক্সটাইল), কারুপণ্য রংপুর লিমিটেড, বেঙ্গল ব্রেইডেডরাগস লিমিটেড, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ জুট রিসার্স ইনস্টিটিউট, ফন গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রিন গোল্ডেন জু টেস্ক, হুর, এশিয়া প্যাসিফিক জোন, ক্লেইমেজ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মা এন্টাপ্রাইজ, ওয়েন্ড (উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্কিং ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন), জেডএ ট্রেডিং, মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, অনন্যা সক্স অ্যান্ড ইনার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আসমা বুটিকস্, বাবু লেদার, বাংলা লেদার, জে. এন ট্রেডিং, জেড এন লেদার কমপ্লেক্স, কুমুদিনী হ্যান্ডিক্রাফট, কল্পতরু, বিডি ক্রিয়েশন, ডিজাইন বাই রুবিনা (‘সাসটেইনেবল বাংলাদেশ’-প্রেজেন্টেড বাই জুট ল্যান্ড বাংলাদেশ, দ্য জুট ফাইবারস বিডি, জুটমার্ট ইন্টারন্যাশনাল) অন্যতম।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার ভরিতে বাড়ল ২,২১৬ টাকা

বাজুসের তথ্য অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

৮ দিন আগে

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারের সাথে সমন্বয় করতেই এই মূল্যবৃদ্ধি।

৮ দিন আগে

এ সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

আশিক চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারার চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছে। কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে (চুক্তি) হচ্ছে না।’

৮ দিন আগে

পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন আমদানির পথে বাংলাদেশ

পাকিস্তান রেলওয়ের পক্ষ থেকে কম খরচে মানসম্মত কোচ সরবরাহের প্রস্তাবের প্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হয়। মূলত দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং রেলওয়ে খাতের আধুনিকায়নে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সফল হলে বাংলাদেশের রেল যোগাযোগে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

৮ দিন আগে