এবার বিকাশে সাপ্তাহিক সঞ্চয়সুবিধা চালু, যেভাবে হিসাব খুলবেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্রাহকদের জন্য এবার সাপ্তাহিক ডিজিটাল সঞ্চয় বা সেভিংস সেবা চালু করেছে বিকাশ। নতুন এ সেবার মাধ্যমে বিকাশ গ্রাহকেরা কোনো ব্যাংক হিসাব ছাড়াই ২৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে সঞ্চয় করতে পারবেন। ইতিমধ্যে বিকাশ অ্যাপে সেবাটি চালু হয়েছে।

বিকাশ অ্যাপ থেকে স্বল্পমেয়াদি সাপ্তাহিক এ সঞ্চয় সেবা নেওয়া যাবে দুটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে। এগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স। তবে এসব ব্যাংকে সঞ্চয়কারীর আলাদা হিসাব থাকতে হবে না। গ্রাহকদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে, কৃষি-ব্যবসায় বিনিয়োগ, শিক্ষা, চিকিৎসা, মোটরযান কেনা বা অন্য যেকোনো জরুরি প্রয়োজন মেটাতে এই সাপ্তাহিক সঞ্চয় সেবা সহায়ক হবে।

বিকাশের কর্মকর্তারা জানিয়েছেন, সব শ্রেণির জনগোষ্ঠীকে আরও সহজে সঞ্চয় সেবা গ্রহণের সুযোগ করে দিতে প্রথমবারের মতো দেশে সাপ্তাহিক এই ডিজিটাল সঞ্চয় সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা মানুষেরা সঞ্চয়সুবিধার আওতায় আসবেন। বিশেষ করে স্বল্প ও দৈনিক মজুরিভিত্তিক আয়ের প্রান্তিক মানুষেরা অল্প অল্প করে অর্থ জমানোর সুযোগ পাবেন।

সঞ্চয়ের পরিমাণ ও মেয়াদ

বিকাশ গ্রাহকেরা সাপ্তাহিক সেভিংসে পাঁচ ধরনের কিস্তিতে অর্থ জমা রাখতে পারবেন। কিস্তিগুলো হচ্ছে, ২৫০ টাকা, ৫০০ টাকা, ১ হাজার টাকা, ২ হাজার টাকা ও ‌৫ হাজার টাকা। এসব সেভিংসের মেয়াদ হবে ৬ মাস বা ১২ মাস। মেয়াদ পূরণ হলে সঞ্চয়ের মূল টাকার সঙ্গে মিলবে মুনাফার টাকাও।

সঞ্চয় হিসাব খোলার আগে মুনাফার হার দেখা জরুরি। বিকাশ অ্যাপেই আইডিএলসি, ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকের দেওয়া তুলনামূলক মুনাফার হার দেখতে পাবেন গ্রাহকেরা। এরপর এসব তথ্য বিবেচনা করে দিনে-রাতে যেকোনো সময় যেকোনো স্থান থেকে মাত্র কয়েক মিনিটে সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে।

সম্প্রতি বিকাশ আ্যপে সেভিংস খুলেছেন ঢাকার বাসিন্দা ও চিকিৎসক নাজিয়া হোসেন। তিনি বলেন, বিকাশ আ্যপের মাধ্যমে সেভিংস করার সবচেয়ে বড় সুবিধা হলো কোনো কাগজপত্রের ঝামেলা নেই। আবার খুব ছোট অঙ্কের সেভিংস ঘরে বসেই করা যাচ্ছে। নির্দিষ্ট তারিখে কিস্তির টাকাও জমা হয় যাচ্ছে অ্যাপ থেকে। কোনো প্রক্রিয়ার জন্যই ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ছে না। ফলে সব মিলিয়ে আমার জন্য সঞ্চয় করা অনেক সহজ হয়ে গিয়েছে।

সঞ্চয় করার পদ্ধতি

নতুন সঞ্চয় সেবা খুলতে প্রথমেই বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ক্লিক করতে হবে।

তখন ‘নতুন সেভিংস খুলুন’ নামে একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করে সেভিংসের ধরন থেকে ‘সাধারণ সেভিংস’ অপশন বেছে নিতে হবে এবং গ্রাহক কেন সঞ্চয় হিসাব খুলতে চান, সেটি বাছাই করবেন।

এরপর নতুন একটি পাতা আসবে। সেখানে সঞ্চয়ের মেয়াদে ৬ মাস বা ১২ মাস; টাকা জমার ধরনে ‘সাপ্তাহিক’ এবং টাকার পরিমাণে প্রতি মাসে গ্রাহক যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক, সেটি নির্বাচন করবেন।

পরের ধাপে আসবে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের তালিকা। এখান থেকে গ্রাহকেরা মুনাফার হার দেখে পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক বা ঢাকা ব্যাংক থেকে যেকোনো একটি নির্বাচন করবেন। এরপর সেভিংসের নমিনি–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর সেভিংসের বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে।

সবশেষে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই সেভিংসের আবেদন সম্পন্ন হবে। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। একটি বিকাশ অ্যাপ থেকে একাধিক সেভিংস খুলতে পারবেন যেকোনো গ্রাহক।

বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স থাকা সাপেক্ষে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ের টাকা কেটে নেওয়া হবে। সঞ্চয়ের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর বিকাশ অ্যাপেই মুনাফাসহ মূল টাকা পেয়ে যাবেন গ্রাহক। এই টাকা কোনো খরচ ছাড়াই যেকোনো বিকাশ এজেন্ট পয়েন্ট বা নির্দিষ্ট ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করা যাবে। তবে জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই কেউ চাইলে সঞ্চয় সেবাটি বন্ধ করতে পারবেন। বিকাশ অ্যাপ থেকেই তা করা যাবে।

সাপ্তাহিক সেভিংস প্রসঙ্গে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে সশরীর উপস্থিত হয়ে মাসে বা সপ্তাহে টাকা জমানো বেশ কঠিন। এদিকে দৈনিক বা সপ্তাহ ভিত্তিতে আয় করা মানুষদের জন্য নিয়মিত বিরতিতে ব্যাংকে উপস্থিত হওয়াটাও প্রায় অসম্ভব। তাই ব্যস্ত জীবনে সব পেশার মানুষের জন্য আর্থিক লেনদেনে স্বস্তি এনে দিতেই বিকাশ তার অ্যাপে সাপ্তাহিক সেভিংস সেবা যুক্ত করেছে।

বিকাশের কর্মকর্তারা জানান, ২০২১ সালে বিকাশ অ্যাপে প্রথম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাসিক সঞ্চয় সেবা চালু হয়। স্বল্প সময়ে এই সেবা বেশ জনপ্রিয়তা পায়। বিকাশের অ্যাপ ব্যবহার করে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মাসিক সঞ্চয় হিসাব খোলা হয়েছে। বিকাশের সঞ্চয় সেবা গ্রহীতাদের এক-তৃতীয়াংশই নারী।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

৩ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে

শান্তি আলোচনার প্রভাব: বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।

৪ দিন আগে