বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (০৫ মার্চ) বেলঅ সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে তারা এই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করে তারা পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

এদিকে অবরুদ্ধ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে এসেছে সেনাবাহিনীর একটি দল।

বিএসইসি ভবনে সরেজমিনে দেখা যায়, বেলা দুইটা পর্যন্ত ভবনের গেট দিয়ে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেতর থেকে কাউকে বের হতে দেননি কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

বেলা দুইটার দিকে সেনাবাহিনীর একটি দল বিএসইসি কার্যালয়ের সামনে আসে। পরে ভেতরে প্রবেশ করে দলটি।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ওএসডি থাকা সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তা সত্ত্বেও তিনি নিয়মিত অফিস করেছেন, তবে তাকে কোনো কাজ দেওয়া হয়নি।

প্রতিবাদ কর্মসূচি চলাকালে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে জুনিয়র কর্মকর্তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে