করদাতাদের ভয় দেখাতে চাই না, শুধু সচেতন করতে চাই: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৯: ২৩

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা কোনোভাবেই আমাদের করদাতাদের ভয় দেখাতে চাই না, আমরা শুধু সচেতন করতে চাই। যারা শূন্য রিটার্ন দেন তারা পরবর্তীতে বিপজ্জনক অবস্থায় পড়তে পারেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শূন্য রিটার্ন দিলে ৫ বছরের দণ্ড, তাহলে কি আপনারা ধমক দিয়ে ভয় দেখিয়ে ট্যাক্স আদায় করবেন—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা কোনোভাবেই সম্মানিত করদাতাদের ভয় দেখাতে চাই না। আমরা নতুন কোনো আইনও করি নাই। আমরা একটা জিনিস দেখলাম বিভিন্ন জায়গায় বসে, দোকানে ও সোশ্যাল মিডিয়ায় শেখানো হচ্ছে কীভাবে শূন্য রির্টান দেওয়া যায়। এটা কিন্তু বিপজ্জনক। সেই কথাটাই আমরা বলতে চেয়েছি। যখন আপনাদের ফাইলটা অডিটে পড়বে তখন আপনারা কোনো জবাব দিতে পারবেন না। কেননা সব তথ্যই মিথ্যা দেওয়া হয়েছে।

তিনি বলেন, অসত্য তথ্য যদি দেওয়া হয়, সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেই বিষয়টাই আমরা মনে করিয়ে দিয়েছি। আমরা বরং করদাতাদের সুবিধার্থে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা আরও যুগোপযোগী করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা অভূতপূর্ব সারা পেয়েছি। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার লোক অনলাইনে ট্যাক্স দিচ্ছে। এটা আসলে সচেতনতা তৈরি করার একটা অংশ। নিশ্চয়ই এরমধ্যে কোনো ভয়ভীতির কিছু নেই, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য করা হয়েছে। মানুষ যদি এটা না জানে তাহলে বিপদে পড়ে যাবে।

এনবিআরে আন্দোলনের পর সাধারণ ক্ষমা করা হয়েছে। এখন গণহারে ছাঁটাই চলছে, এতে রাষ্ট্রের কতটা ক্ষতি হচ্ছে এবং কেন এমনটা করা হলো—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আন্দোলনকারী এনবিআর কর্মকার্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বলেছেন, আসলে এরকম কোনো বিষয় কাগজে-কলমে বা অর্থ উপদেষ্টা এ ধরনের কথা বলেন নাই। আপনি যেটা বললেন সে অর্থে কোনো কিছু হয়নি। যেসব অফিসার সীমালঙ্ঘন করেছেন তাদের শোকজ করে অ্যাকশন নেওয়া হয়েছে। যেটা আপনারা বলেছেন গণহারে চাকরিচ্যুতির ঘটনা ঘটেনি। সেটা আমরা করতেও চাই না।

তিনি আরও বলেন, আমাদের এই রাজস্ব বিভাগ নিয়েই এগোতে হবে। তাদের মোটিভেট করেই আমাদের রাজস্ব আদায় করতে হবে। সরকারও চায় না আমাদের এই রিসোর্সগুলো ত্যাগ করি। সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন। হাজার হাজার মানুষ আন্দোলন করেছেন, সে তুলনায় আমাতের অ্যাকশন যেটা নেওয়া হয়েছে, সেটা একদম ছোট। যারা তাদের সহকর্মীর আদেশ মিডিয়ার সামনে ছিঁড়ে ফেলেছেন, শুধু তাদের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য ক্ষেত্রে আমরা কোনো ব্যবস্থা নেইনি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রেমিট্যান্সে সব রেকর্ড ভাঙল মার্চ মাস

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।

৪ দিন আগে

বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস-ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে এই

৪ দিন আগে

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ দফায় এ কার্যক্রম শুরু করা হয়। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দে

৪ দিন আগে

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলার উ

৫ দিন আগে