যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনায় সুফল মেলেনি, আলোচনা চলবে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২: ৫৪
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষ হলেও কোনও সিদ্ধান্ত আসেনি। বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে।

বাংলাদেশে প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (১২ জুলাই) সকালে জানিয়েছে, দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প জানিয়েছিলেন, এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই আলোচনায় অংশ নিলেও ৩৫ শতাংশ শুল্কের বিষয়ে এখন পর্যন্ত কোনও সুফল আসেনি।

তবে দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে বলে জানায় প্রেস উইং।

বাণিজ‍্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব আজ শনিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবার যাবেন। তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ‍্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

তিনদিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী নেতা রাজনীতি ডটকম-কে জানান, গত বছর (২০২৪) মে মাসে বাংলাদেশ থেকে ১০ ডলারের একটি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির জন্য শুল্ক দিতে হতো গড়ে ১ দশমিক ৬৭ ডলার। চলতি বছরের মে মাসে একই মূল্যের পণ্যে শুল্ক দিতে হয়েছে ২ দশমিক ১১ ডলার। আগামী ১ আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হলে তা আরও বাড়বে এবং এর ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতাপ্রতিষ্ঠানগুলো পোশাক নিতে আগ্রহী হবে না।

গত ৭ জুলাই ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে চিঠি পাঠিয়ে এপ্রিলে স্থগিত করা শুল্ক ফিরিয়ে আনার ঘোষণা দেন।

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা চিঠি অনুযায়ী, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এর আগে, গত ২ এপ্রিলকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা করে বিভিন্ন দেশের আমদানিপণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে ৯০ দিনের জন্য সেটি স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই মেয়াদ ৯ জুলাই শেষ হওয়ার আগেই তিনি নতুন করে এই চিঠি পাঠালেন। বাংলাদেশের ব্যবসায়ীরা এই শুল্ক আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে