বাটার কর্মীরা ছাড় পাবেন ইউনিভার্সেল মেডিকেলে, চুক্তি সই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার বাটা বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্য চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত
বুধবার বাটা বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্য চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্যচুক্তি সই করেছে বাটা বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। চুক্তির আওতায় বাটা বাংলাদেশের সব কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সেবায় ছাড় ও অগ্রাধিকার পাবেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়েছে। বাটার ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জির পক্ষে পরিচালক (মানবসম্পদ) মালিক মেহেদী কবির এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর পক্ষে হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তী চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন বাটার সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার। এ ছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্য সেবা পাবেন বাটা বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বাটা বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. এনামুল হক, কোম্পানি সেক্রেটারি ও কন্ট্রোলিং বিভাগের এজিএম রিয়াজুর রেজা মোহাম্মদ ফয়সাল, মানবসম্পদ ও কল্যাণ বিভাগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. হুমায়ূন কবির।

এ সময় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন, সহকারী ব্যবস্থাপক (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মো. আমিনুল ইসলাম সুমন এবং করপোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement