কমিউনিটি ব্যাংকে পুলিশের জন্য ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি একযোগে সারাদেশের সব শাখা ও উপশাখায় ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে।

সোমবার (১২ মে) ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক আহমাদ মুঈদ।

তিনি বলেন, এ উদ্যোগ কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি একটি আন্তরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ। পুলিশ সদস্যরা দেশের যে কোনো শাখায় এখন থেকে নিশ্চিন্তে জানবেন যে, তাদের জন্য একটি নির্ধারিত ডেস্ক ও কর্মকর্তা রয়েছেন। যাদের মাধ্যমে তারা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরাই এ ব্যাংকের ভিত্তি। তাদের জন্য একটি সম্মানজনক ও সুবিধাজনক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ থেকে প্রতিটি শাখা ও উপশাখায় একটি করে ডেডিকেটেড ডেস্ক থাকবে। যেখানে পুলিশ সদস্যরা অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন এবং যদি কোনো সেবা তাৎক্ষণিকভাবে না দেওয়া সম্ভব হয়, তাহলে তা সেন্ট্রাল সার্ভারে রেকর্ড হয়ে সমাধান পর্যন্ত ট্র্যাক করা হবে।

এ ডেডিকেটেড সার্ভিস ডেস্কে প্রদত্ত সেবাসমূহের মধ্যে রয়েছে। অ্যাকাউন্ট, ঋণ, আমানত ও কার্ড সংক্রান্ত সবধরনের সহায়তা। নগদ লেনদেনে নির্ধারিত কর্মকর্তা ও অগ্রাধিকার অসম্পন্ন সেবার অনুরোধ বা অভিযোগ কেন্দ্রীয় ডাটাবেজে রেকর্ড করে দ্রুত সমাধান সরাসরি ফোনকলের মাধ্যমে ফলোআপ ও তথ্য আপডেট পুলিশ সদস্যদের জন্য উপলব্ধ সব ব্যাংকিং পণ্য ও সেবার তথ্য এবং পরামর্শ উচ্চ লেনদেন বিশিষ্ট শাখাগুলোতে কল সেন্টারের সহায়তা নিয়ে সার্ভিস নিশ্চিত করা হবে। যেখানে লেনদেন কম, সেসব শাখার কর্মকর্তারা সরাসরি পুলিশ সদস্যদের ফোনকল করে আপডেট জানাবেন।

এ উদ্যোগের মাধ্যমে কমিউনিটি ব্যাংক আবারও প্রমাণ করলো যে, এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশ পুলিশের আস্থা ও সম্মানের অংশীদার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে