আবগারি শুল্ক নিয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে আইবিসিএফের একটি প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) একটি প্রতিনিধিদল।

সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আইবিসিএফের চেয়ারম্যান খাজা শাহরিয়ার।

বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারী শুল্ক হিসাবায়ন সংক্রান্ত প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে বিদ্যমান পার্থক্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বিষয়টি মনোযোগের সঙ্গে শোনেন এবং প্রচলিত আইনি কাঠামোর মধ‍্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

আইবিসিএফ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফের অনারারি সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে