ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বৃহস্পতিবার

ডেস্ক, রাজনীতি ডটকম
সংবাদ সম্মেলনে ট্যুরিজম ফেয়ারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ছবি: সংগৃহীত

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে দেশি-বিদেশি ভ্রমণ আয়োজকদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ২০২৫)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন পার্টনার কান্ট্রি ফিলিপাইনের প্রতিনিধি লিন আর গুতেররেজ, মালদ্বীপের প্রতিনিধি আলী শাহ, টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সামসুল করিম, এটিএফ উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ এবং এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার।

সংবাদ সম্মেলনে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার মো. জিয়াউল হক হাওলাদার।

মহিউদ্দিন হেলাল বলেন, বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটনশিল্পে গতি সঞ্চার করবে। দেশের হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স, থিম পার্ক, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে বৈশ্বিক বাজারে তুলে ধরতে এই মেলা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় হবে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৫। প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনে ওপর র‍্যফেল ড্রতে থাকবে এয়ারলাইন্স টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার। তবে অনলাইন রেজিস্ট্রেশন করলে প্রবেশ সম্পূর্ণ ফ্রি।

দুটি হলে ১৮০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বিদেশি দূতাবাস/মিশন অংশ নেবে এই ফেয়ারে। মেলার সাইড ইভেন্ট হিসেবে পর্যটন সম্পর্কিত সেমিনার, বিটুবি সেশন, প্রোডাক্ট প্রোমোশন, ডেস্টিনেশন প্রেজেন্টেশন ও নেটওয়ার্কিং থাকবে। বাংলাদেশ ও ফিলিপাইনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টগুলো নিজেদের লাক্সারি সেবা প্রদর্শন করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলা উপলক্ষে তিন দিন নির্ধারিত রুটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করছে। প্রতিদিন এন্ট্রি টিকিটের র‍্যাফেল ড্রয়ে বিমানের সৌজন্যে বিভিন্ন রুটের টিকিট গিফট ভাউচার থাকবে।

মেলায় থাকবে দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ অফার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিটুবি সেশন, প্যানেল আলোচনা, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশনসহ নানা কার্যক্রম। এ বছর মেলার বিশেষ আয়োজন হিসেবে থাকছে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’, যেখানে পর্যটন খাতে আসন্ন প্রকল্প ও বিনিয়োগের সুযোগ উপস্থাপন করা হবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল, পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ এবং হোস্ট কান্ট্রি বিউটিফুল বাংলাদেশ। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, আইসিটি পার্টনার এম৩৬০, অফিসিয়াল পাবলিকেশন দ্য ট্রাভেল বাউন্ড এবং ক্রুজ পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ডিনার ক্রুজ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি সায়মা শাহীন সুলতানা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতির জন্য এ ধরনের আন্তর্জাতিক মেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশগ্রহণে এই ফেয়ার বাংলাদেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

সায়মা আরও উল্লেখ করেন, দেশি ও বিদেশি পর্যটক বাড়ানোর পাশাপাশি আমাদের গন্তব্যগুলোকে আন্তর্জাতিকভাবে আরও কার্যকরভাবে প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এশিয়ান ট্যুরিজম ফেয়ার সেই প্রচেষ্টারই সফল দৃষ্টান্ত।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে