জনতা ব্যাংক ও এসএসএলের মধ্যে বিলার পেমেন্ট সার্ভিস চালুর চুক্তি সই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের উপস্থিতিতে আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং এসএসএলের সিইও মো. ইফতেখার আলম ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং এসএসএল ওয়্যারলেস-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন তৌফিক উপস্থিত ছিলেন ।

এর মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসি শীর্ষস্থানীয় ফিনটেক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সাথে অংশীদারিত্বে বিলার পেমেন্ট সার্ভিস চালু করেছে। এই সেবা জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং ই-জনতা মোবাইল অ্যাপ এর মাধ্যমে পাওয়া যাবে, যা গ্রাহকদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও সুবিধাজনক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করবে।

উল্লেখ্য, এ সেবার মাধ্যমে জনতা ব্যাংকের গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোন ব্যবহার করে মোবাইল টপ-আপ, শিক্ষা ফি, আইএসপি বিল, বিদ্যুৎ বিল (আরইবি প্রিপেইড ও পিডিবি প্রিপেইড), বাস টিকিট ক্রয় এবং বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এটি দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ যৌথ উদ্যোগ বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গঠনের যাত্রাকে আরও শক্তিশালী করবে, যেখানে জনতা ব্যাংকের গ্রাহকরা পাবেন আর্থিক লেনদেনে অধিক সহজতা, নমনীয়তা ও নিরাপত্তা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধের বাজারেও আরামকোর মুনাফা অব্যাহত, ৩ মাসে বেড়েছে ২৬%

এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৫ দিন আগে

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতি সুনির্দিষ্ট কিছু অলিগার্ক বা ধনাঢ্য শ্রেণির কবজায় ছিল। বর্তমান সরকার সেই বৃত্ত ভেঙে মূলধারার অর্থনীতির বাইরে থাকা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণে’ গুরুত্ব দিচ্ছে।

৬ দিন আগে

আইএমএফের হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

দীর্ঘ সময়ের চাপ ও অনিশ্চয়তার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৮ দিন আগে

আবারও বাড়ল সোনা-রুপার দাম

নতুন এই দরের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের সোনার দাম এখন ২,৪৪,৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ২,৩৩,৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ২,০০,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধত

৯ দিন আগে