কক্সবাজারে অনুষ্ঠিত হলো হামদর্দের বার্ষিক বিপণন সম্মেলন

কর্পোরেট ডেস্ক
ফাইল ছবি

পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো সুখ্যাত প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বার্ষিক বিপণন সম্মেলন-২০২৩।

গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ জমজমাট-আনন্দঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, শিক্ষা ও স্বাস্থ্য সেবার বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সম্মানিত অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্মীপুরের প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন, হামদর্দের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য, সাবেক আইজিপি এটি আহমেদুল হক চৌধুরী এবং তাঁর সহধর্মিণী মিনারা বেগম।

এতে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

হামদর্দের বিপণন বিভাগের প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন এই আয়োজনে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক উৎপাদন বশির আহম্মদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লিগ্যাল অ্যান্ড প্রটোকল মো. মিজানুর রহমান, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুল মজিদ, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আবদুল হক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিক্রয় মো. মোখলেছুর রহমান মারুফ।

অনুষ্ঠানে বিপণন কার্যক্রমের ওপর বিশ্লেষণ ও অণুপ্রেরণামূলক প্রেজেন্টেশন দেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। এ ছাড়া হামদর্দের নতুন পণ্য এইচ-মরিঙ্গা এবং হজমী ট্যাব ব্লিস্টার স্ট্রিপ প্যাকের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সেরা বিপণন কর্মীদের মধ্যে দেওয়া হয় পারফরমেন্স অ্যাওয়ার্ড।

র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক বিপণন সম্মেলনের নন্দিত আয়োজন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে