প্রতিবেদক, রাজনীতি ডটকম

মার্চ মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪৪ শতাংশ। ২০২৪ সালের মার্চ মাসে এই আয় ছিল তিন দশমিক ৮১ বিলিয়ন ডলার। সদ্য বিদায়ী মার্চ মাসে তা বেড়ে চার দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
সোমবার (৭ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইপিবি মনে করছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রপ্তানি খাত প্রশংসনীয় পারফরম্যান্স করেছে।
বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাতও রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে। গত বছরের মার্চে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল তিন দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার, যা এ বছর বেড়ে হয়েছে তিন দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সে হিসাবে তৈরি পোশাক খাতে মার্চ মাসে রপ্তানি বেড়েছে আগের বছরের তুলনায় ১২ দশমিক ৪০ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, এই প্রথম ৯ মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট আয় এসেছে ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় বেড়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ।
তৈরি পোশাক খাতেও অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের ৯ মাসে এই খাত থেকে রপ্তানি আয় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বেশি।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
৩ দিন আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
৪ দিন আগে