ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেনে গতি

বাসস
ডিএসই লোগো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিএসইতে আজ তিনটি প্রধান সূচকই শক্তিশালী উত্থান ধরে রেখেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইএক্স সূচক ১০৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০২৪.৮৫ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ সূচক ২৪.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯২৬.১৭ পয়েন্ট।

লেনদেনে আজ উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা গেছে। আজ মোট ২ লাখ ৯ হাজার ৩৭৪টি ট্রেডের মাধ্যমে মোট ২৩ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৫০৫টি শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬৩৫ কোটি ৯৫ লাখ এক হাজার ১১৩ টাকা। আজ দিন শেষে মোট ৩৯১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫৯টির দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে মাত্র ২২টির এবং ১০টি অপরিবর্তিত রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজারে তারল্যপ্রবাহ বাড়ায় সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে বড় মূলধনি কোম্পানির শেয়ার দাম উত্থান সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি (টাকায়) : সিম টেক্স, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, রানার অটো, আফতাব অটোমোবাইলস, মনোস্পুল পেপার, শাহাজীবাজার পাওয়ার, খান ব্রাদার্স পিপি এবং তৌফিক ফুড।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি : আইএফআইসি ব্যাংক, সিম টেক্স, কুইন সাউথ টেক্সটাইল, ইনটেক লিমিটেড, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিল, খান ব্রাদার্স পিপি, এনআরবি ব্যাংক ও মনোস্পুল পেপার।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি : বিডি ওয়েল্ডিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, ভিএএমএল বিডি মিউচুয়াল ফান্ড-১, আজিজ পাইপস, বারাকা পতেঙ্গা পাওয়ার, আল-বারাকা ইসলামি ব্যাংক ও আলহাজ টেক্সটাইল।

অন্যদিকে ক্যাটাগরি ভিত্তিতে ডিএসইতে আজ ‘এ’ ক্যাটাগরির ২১৫টি কোম্পানির মধ্যে ১৯৭টির দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৫টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৯টির মধ্যে ৭৫টির দাম বেড়েছে, ৪টির কমেছে। ‘জেড’ ক্যাটাগরিতে ৯৭টি কোম্পানির মধ্যে ৮৭টির দাম বৃদ্ধি পেয়েছে, ৫টি কমেছে এবং ৫টি অপরিবর্তিত রয়েছে। 

এদিন মিউচুয়াল ফান্ডের ৩৫টির মধ্যে ৩৩টির দাম বেড়েছে এবং ২টির কমেছে। করপোরেট বন্ডে ৩টির মধ্যে ২টির দাম বেড়েছে ও ১টি অপরিবর্তিত ছিল। সরকারি সিকিউরিটিজে ১টি ইস্যুর দাম বৃদ্ধি পেয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

পদত্যাগ করলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।

৩ দিন আগে

ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কাঠামো বাংলাদেশ ব্যাংকের

রোববার (১৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যাংকের বর্তমান এমডিদের এই মূল্যায়ন হবে আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত এমডিদের মূল্যায়ন নিয়োগের পরবর্তী ছয় মাস সময়ের জন্য হিসাব করা হব

৩ দিন আগে

সোনার দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

নতুন মূল্যসূচি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, গতকাল যা ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি

৫ দিন আগে

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৬ দিন আগে
Advertisement