প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের শুরুতে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা, যা সংশোধনের পর ৫ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ, আগামী সাত মাসে এনবিআরকে এ পরিমাণ রাজস্ব আদায় করতে হবে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে এনবিআরের আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা, যেখানে লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। এতে ঘাটতি হয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা বা ১২.৬০ শতাংশ।
যদিও গত বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫.৫৪ শতাংশ, অর্থাৎ এ বছরের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, জানিয়েছে এনবিআর।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।
৫ দিন আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।
৫ দিন আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।
৫ দিন আগে
বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ
৬ দিন আগে