ইইউতে বেড়েছে পোশাক রপ্তানি, কমেছে যুক্তরাষ্ট্রে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১২: ২২
চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৩ হাজার ২৮৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ফাইল ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে।

সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটি জানায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৩ হাজার ২৮৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৭ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইইউর বাজারে ১ হাজার ৬২৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২৭ শতাংশ বেশি। যদিও গত ২০২২-২৩ অর্থবছর শেষে এই বাজারে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। ফলে চলতি অর্থবছর ইইউতে রপ্তানি প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে।

ইইউর মধ্যে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার জার্মানি। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে এই বাজারে ৪০৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৩ শতাংশ কম।

এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে ৩৮৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬৪ শতাংশ। এ ছাড়া কানাডায় রপ্তানি হয়েছে ১০০ কোটি ডলারের তৈরি পোশাক। এই বাজারে রপ্তানি বেড়েছে ১ দশমিক ৮১ শতাংশ।

বিজিএমইএ জানায়, নতুন বাজারে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৬৩০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ। নতুন বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়ায় তৈরি পোশাক রফতানি বেড়েছে। তবে কমেছে ভারতে। দেশটিতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৫৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এই বাজারে ৫৪৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৫২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান গুণগত ঋণ বিতরণ এবং টেকসই উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সিলেট বিভাগের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক সূচকের উন্নয়ন এবং সামগ্রিক কার্যক্রমের গতি বৃদ্ধির আহ্বান জানান।

৩ দিন আগে

দেশের বাজারে সোনার দামে বড় দরপতন, কমলো রুপার দামও

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে আইনি সুরক্ষা দেওয়ার শামিল: টিআইবি

টিআইবি বলছে, আবাসন খাত ব্যবসায় স্থবিরতা দূর, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অজুহাতে এ জাতীয় দুর্নীতিসহায়ক সুযোগ প্রদান সরকারের জন্য আত্মঘাতীমূলক। এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও অনিয়মকে স্বাভাবিকতায় পরিণত করার নামান্তর। এ সুযোগ চিরতরে বন্ধ করতে হবে।

৫ দিন আগে

মধ্যস্বত্বভোগীদের কারণে কাঁচামরিচের দাম দ্বিগুণের বেশি: সিপিডি

উৎপাদন পর্যায় থেকে ভোক্তার কাছে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের কারণে ১০টি নিত্যপণ্যের দাম দেড় গুণের বেশি বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, উৎপাদক থেকে ক্রেতা পর্যন্ত পৌঁছাতে যার দাম বেড়ে যায় প্রায় ১১৬ শতাংশ। অর্থাৎ কৃষক যে দামে কাঁচামরিচ বিক্রি করেন, ক্রেত

৫ দিন আগে