ময়মনসিংহে কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবসায়িক উন্নয়নসভা’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ অঞ্চলাধীন শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক উন্নয়নসভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ‌ময়মনসিংহে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম এবং ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পিছিয়ে পড়া ব্যবসায়িক সূচকের ঘাটতি পুষিয়ে চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের প্রতি আহ্বান জানান।

চলতি বছর টেকসই উন্নয়ন বছর হিসেবে পালন করা হচ্ছে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী টেকসই ব্যাংকিংয়ের জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব কর্মসংস্থান ব্যাংক গঠনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। একই সঙ্গে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ব্যাংকিংয়ের বেস্ট প্র্যাকটিস ধারণ করার আহ্বানও জানান। এছাড়াও প্রত্যককে প্রত্যকের জায়গা থেকে শতভাগ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম ও আড়ালে থাকা খেলাপি ঋণ চিহ্নিত করে ব্যাংকগুলোর হিসাব-নিকাশ পরিষ্কার করার প্রক্রিয়ার মধ্যেই এনপিএল অনুপাতে এ উন্নতি এসেছে। ফলে একদিকে খেলাপি ঋণের অনুপাতে কিছুটা স্বস্তি এসেছে, অন্যদিকে ব্যাংক খাতের প্রকৃত চিত্রও আগের তুলনায় স্পষ্ট হয়েছে।

২ দিন আগে

মুডিসের মূল্যায়নে ঋণমানে উন্নতি বাংলাদেশের

মুডিস বলেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক রূপান্তর ও নতুন সরকারের প্রতি সংখ্যাগরিষ্ঠ জনসমর্থনের কারণে রাজনৈতিক অনিশ্চয়তায় সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ঝুঁকি কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ধারাবাহিক প্রতিশ্রুতি ও অন্যান্য সংস্থার সহযোগিতা অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৩ দিন আগে

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকদের অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

বিমা খাত পুনর্গঠন এবং প্রয়োজনীয় আইন পরিবর্তনের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান আমির খসরু। খাতটির ভাবমূর্তি উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে একটি ইতিবাচক ইমেজ তৈরি হবে।’

৪ দিন আগে

পদত্যাগ করলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।

৪ দিন আগে
Advertisement