সব ব্যাংককে ডলার লেনদেনের তথ্য জমা দিতে নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য নিয়মিত ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ড্যাশবোর্ডে জমা দিতে হয়। কিন্তু অনেক ব্যাংকই তা মানছে না। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়।

ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার তথ্য জমা দেয়ার ক্ষেত্রে কিছু ব্যাংক বিলম্বে হিসাব দিচ্ছে, আবার কিছু ব্যাংক ভুল তথ্য দিচ্ছে। এতে লেনদেন ভারসাম্যের হিসাব, মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আমদানি ও রপ্তানির ঋণপত্রে বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য ড্যাশবোর্ডে প্রদান করতে হবে। এ ছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকি ব্যবস্থা করতে হবে।

ড্যাশবোর্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার হালনাগাদ তথ্য পেয়ে থাকে। ব্যাংকগুলো নিজেরাই ড্যাশবোর্ডে তথ্য জমা দিতে পারে। কোনো প্রতিষ্ঠানের রপ্তানি আয় বিদেশে আটকে থাকলে বাংলাদেশ ব্যাংক ড্যাশবোর্ডের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ঋণপত্রে খোলা বন্ধ করে দিতে পারে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে