এক হাজার টাকার নোট বাতিল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক হাজার টাকার নোট বাতিল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক। এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।

আপনি কি বলছেন এটি গুজব– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দিক থেকে কিছু বলিইনি। সুতরাং গুজব আমি কমেন্ট করব না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।

সর্বশেষ জুলাইয়ে চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কি বহাল থাকবে নাকি এগুলো রিভিউ হবে– এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটি হাই লেভেলে আলোচনা করব। আমরা বাতিলও করিনি, কিছু করিনি। এগুলো নিয়ে কেবিনেটে আলোচনা হবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে