প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যাংকের ভল্টে টাকা থাকায় ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। শনিবার (১৮ মে) আগুন লাগার পরপরই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভবনটি ঘিরে রেখেছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন আগুন নেভানো হয়েছে তবে পুলিশ সদস্যরা ভবনের সামনে রয়েছেন। ব্যাংকের ভল্টে টাকা পয়সা রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের তা জানিয়েছে। টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় রয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা কাজ করছেন। আপাতত ব্যাংকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে বেলা ১১টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে