প্রতিবেদক, রাজনীতি ডটকম

টানা তৃতীয় দিনে বাড়ল সোনার দাম। এবার এক দিনেই প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এর আগে কখনো এক দিনে সোনার দাম এত বাড়েনি।
এ নিয়ে এই তিন দিনেই সোনার দাম বাড়ল প্রতি ভরিতে ২৮ হাজার ৮১০ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে দুই লাখ ৮৬ হাজার৷ এক টাকা। ক্রমঊর্ধ্বগতির ধারায় এটি স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দামের নতুন রেকর্ড। এর পাশাপাশি রুপার দামও বেড়েছে, তাতে রুপাও আট হাজার ৫৭৩ টাকায় ইতিহাসের রেকর্ড দামে পৌঁছেছে।
মাস তিনেক আগেই প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার অঙ্ক স্পর্শ করেছে। এর দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রতি ভরির দাম তিন লাখ স্পর্শ করা এখন সময়ের ব্যপার।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। সে হিসাবে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার গহনা বানাতে ন্যুনতম খরচ পড়বে তিন লাখ ১৭ হাজার ৪৬১ টাকা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। সাধারণত সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী দিন সকাল থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস। তবে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বাজুস জানিয়েছে, বিজ্ঞপ্তি জারির পরপরই নতুন দাম কার্যকর হবে। ফলে এরই মধ্যে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে গতকাল বুধবারই (২৮ জানুয়ারি) ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছিল সাত হাজার ৩৪৮ টাকা। তার আগের দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেড়েছিল পাঁচ হাজার ২৪৯ টাকা।
বৃহস্পতিবার দাম বাড়ানোর পর ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম এখন দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড হয়েছে। বাজুসের সিদ্ধান্ত, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৫৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম আট হাজার ১৬৫ টাকা ও ১৮ ক্যারেটের দাম ছয় হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এখন পাঁচ হাজার ২৪৯ টাকা।
বাজুস বরাবরের মতোই বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আবার দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। এ সপ্তাহেই প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ডলার স্পর্শ করে। বৃহস্পতিবার তা আরও বেড়ে পাঁচ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।
দেশের বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি গত কয়েক বছরে বেশ দ্রুত। ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো এক লাখ টাকার অঙ্ক স্পর্শ করে। বছর দেড়েক পর গত বছরের ফেব্রুয়ারিতে তা দেড় লাখে পৌঁছে যায়।
এর আট মাসের মাথায় গত বছরের অক্টোবরে দুই লাখ টাকাও ছুঁয়ে ফেলে সোনার ভরির দাম। তিন মাসের মাথায় গত বৃহস্পতিবার তা আড়াই লাখ টাকা পেরিয়ে যায়। আরেক বৃহস্পতিবার আসতেই তিন লাখ স্পর্শ করার দূরত্ব দাঁড়িয়েছে সোনার দাম।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে