প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিজেকে রংপুরের সন্তান উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করি। কারণ জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তাদেরকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবেও বিবেচনা করুন’।
এ সময় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র এই শহিদ পরিবারের হাতে তুলে দেন। সনদপত্রটি গ্রহণ করেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।
প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদের বাবা-মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই অনুষ্ঠানটি শহিদ আবু সাঈদের পরিবারের প্রতি বর্তমান সরকারের শ্রদ্ধা এবং দায়বদ্ধতার একটি প্রতীক হিসেবে প্রতীয়মান হয়।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৪ দিন আগে