প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৫ নভেম্বর দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করব।’
তিনি আরও বলেন, ‘এখনো আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খন্দকার মো. জসীম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৪ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৪ দিন আগে