তালিকায় নাম না থাকায় ফিরে গেলেন কর্নেল (অব.) অলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. আহমদ (বীর বিক্রম) যোগ দিলেও তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে আসেন অলি আহমদ।

কিন্তু রাজনৈতিক দলগুলোর তালিকায় তার নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

এ বিষয়ে অলি আহমদের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন রাজ্জাক বলেন, সংলাপে অংশ নিতে উপদেষ্টা আদিলুর রহমান ফোন করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানিয়েছিলেন। কিন্তু গেটের নামের তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।

এর আগে মঙ্গলবার রাতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি শিক্ষার্থীদের বলেছেন, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে