কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর আপিল শুনানি পিছিয়ে ২৮ জানুয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫: ১০

কুমিল্লা-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, একই বিষয়ে করা আপিল আবেদনের শুনানির জন্য সোমবার (২৬ জানুয়ারি) দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গত ২২ জানুয়ারি ওই আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার জজ আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে হাইকোর্ট তার রিট আবেদন খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৩ দিন আগে

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

৫ দিন আগে

জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে ঢুকবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

৫ দিন আগে

ইনুর রায় প্রত্যাখ্যান, রাজনৈতিক প্রতিবাদের ঘোষণা জাসদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

৬ দিন আগে