রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয়নি: অলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অলি আহমেদ (বাঁয়ে) ও সৈয়দা রিজওয়ানা হাসান (ডানে)। ছবি: কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। এর জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করেছেন তিনি।

কর্নেল অলি ১১ দলীয় ঐক্যের সমর্থকদের উদ্দেশে বলেন, 'আপনারা [১১ দলীয় জোট] ক্ষমতায় আসছিলেন। রেজওয়ানার মতো কিছু হারাম মেয়ে ছিল বিধায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই। কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না। আল্লাহর রসুলে বিশ্বাস করে না। যার কারণে তারা মুসলমানদের ক্ষমতায় আসতে দেয় নাই।'

শনিবার (৫ সেপ্টম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, 'ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, (সরকার) নিজের ভারে নিজে পড়ে যাবে।'

তিনি আরও বলেন, 'আপনাদের নিশ্চয় মনে আছে, ২০২২ সালের পর থেকে আমি অনেকবার বলেছিলাম, শেখ হাসিনা এখন যদি যায় কাপড় নিয়ে যেতে পারবে। পরে গেলে এক কাপড়ে যেতে হবে। ওইটাই হয়েছে। বর্তমান যে সরকারে আছে তাদের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হবে না। আপনারা শৃঙ্খলা মানুন। শৃঙ্খলা মানলে ১১ দলীয় জোট ক্ষমতায় আসবে।'

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কর্নেল অলি বলেন, 'তারেক সাহেব এসে দেখে যান, জনগণ কী বলে। যেখানে যাই একটা কথাই শুনি— এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। আপনার রাষ্ট্রপতি, আপনার এককালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন— গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। আমরাও বলি— গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।'

সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাস্তানি, দখল ও মাদক কারবারসহ নানা অভিযোগ তোলেন এলডিপি চেয়ারম্যান। ১১ দলীয় ঐক্যই দেশে সুশাসন আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, '১১ দলীয় জোট ছাড়া এই দেশে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এটা তারেক সাহেবকে বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে।'

১১ দলীয় জোটের সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, 'এ দেশকে বিদেশীদের হাত থেকে বাঁচাতে, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে ও স্কুল কলেজে পড়ালেখা করাতে চাইলে আমাদের জোট সরকারকে ক্ষমতায় প্রয়োজন। এই জোট ক্ষমতায় এলে সব শৃঙ্খলা ফিরে আসবে।'

উপস্থিত জনতা ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চাইলে হাত উঁচিয়ে সমর্থনেএ আহ্বান জানান কর্নেল অলি। তিনি বলেন, 'আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমরা ক্রমশ সরকারকে বাধ্য করব, জনগণ যেটা চায় সেটা করতে হবে। অন্যথায় বিদায় নিতে হবে।'

এ দিন ঢাকা থেকে শুরু হয় ১১ দলীয় ঐক্যের লংমার্চ। নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রামে গিয়ে শেষ হয় বিরোধী দলগুলোর এই কর্মসূচি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, ওয়েক-আপ কল: আবদুল্লাহ তাহের

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

১৩ ঘণ্টা আগে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ করা যাবে না, জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি১’ ভিসা দিয়ে থাকে। আর পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা দেওয়া হয়।

১৪ ঘণ্টা আগে

বিপুল বিনিয়োগ সত্ত্বেও লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ বা আগ্রহ নেই: রাশেদ খাঁন

রাশেদ খাঁন লেখেন, সাধারণ মানুষ বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকারের উপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।

১৪ ঘণ্টা আগে

জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে সরকার: শফিকুর রহমান

সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভাঁওতাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এ জন্য জনগণ সরকারকে ক্ষমা করবে না।

১৫ ঘণ্টা আগে
Advertisement