ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৪: ৩৪

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘গুণ-মানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়, বরং যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারাই চ্যালেঞ্জ। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত, সরকারের প্রতি এ আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এ সময় সুবহে সাদিকের ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিল কিংবা দিল্লি ও ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দুটি ব্যালট দিলে জাতি বিভ্রান্ত হবে এমন কথা বলা হচ্ছে। অথচ স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে নির্বাচন হয়। সুতরাং জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে প্রচার চালাতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল কবির রিজভী

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্

১৫ ঘণ্টা আগে

নিত্যপণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’

১৫ ঘণ্টা আগে

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের খবর ভারতীয় গণমাধ্যমে

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।

২০ ঘণ্টা আগে

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২১ ঘণ্টা আগে